নিত্যদিনের সময় যাপনের মাঝে ঘটে অনেক ঘটনা। এইসব নিয়েই তো জীবনযাপন।এটা তারই একটা ছিন্ন পাতা। প্রচ্ছদ অঙ্কনেঃ-অভিজ্ঞান।
ডাইরির পাতা থেকে ********* লকডাউন একটু শিথিল হতেই বাড়ির জন্যে মনটা কেমন কেমন করে উঠল। আমার পুত্র তো পারলেই যাত্রা শুরু করে। বাড়ি যাবার জন্য বউয়ের তাগাদা আছে। মাঝখানে আমার রাতের ঘুম গেল উড়ে। পিছনে কন্টেনমেন্ট জোন, সামনে বাড়িতে বয়স্ক বাবা-মা'র চিন্তা।এ সময় বাড়ি যাওয়া কি ঠিক? আমার মন বি.এড কলেজের জগন্নাথের মত অবস্থায়-- "কি করি,কি করি!" আর ওদিক থেকে পন্টার তার ভাইকে ফোন - "ভাই চলে আয়। আমাদের খেলার জায়গা এক্কেবারে পরিষ্কার। খেলা দারুণ জমবে। " আমার দাদাভায়ের গুরুগম্ভীর What's App- "Come immediately without hesitation to give us relief from tension. " গুরুত্ব বোঝা গেল। অতঃকিম। দোলাদাকে ফোন। গাড়ি এলো এবং আমাদেরও পাড়ি। আমার পুত্র তো আহ্লাদে আটখানা। খামারবাড়ি পরিষ্কার। বল নেওয়া হল কি না--তার এই চিন্তা। যাক প্রায় ২ঘন্টা যাত্রা শেষে আমরা আমাদের প্রিয় জায়গায়। "কোথাও আমার...