পোস্টগুলি

সেপ্টেম্বর, ২০২০ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

বিদ্যালয় জীবন রামধনুর মতো রঙিন। প্রতিদিনের কোন এক প্রহরে মনের গোচরে তার আনাগোনা। আমার বিদ্যালয় জীবনের ডাইরির একটা ছিন্ন পাতা----

ছবি
                  ডাইরির পাতা থেকে                           ********    "কলেজ স্ট্রিটের দু'পাশে লোকে থৈ থৈ! যাকে বলে জনপ্লাবন। আমি বাসাবাড়ির জানালা দিয়ে দেখে বুঝলাম আজ সেই দিন। দৌড়ালাম। ফুলের দোকানে ফুল-মালা সবই প্রায় শেষের পথে। ভাগ্য সুপ্রসন্ন থাকায় আমি একটা মালা পেয়ে গেলাম মহান ব্যক্তির জন্য। কি জানি আমি কি ওঁর গলায় মালা দিতে পারব? হঠাৎ গাড়িটা আমার সামনে এসে দাঁড়াল। মালা দেওয়ার সুযোগ একেবারে নাগালের মধ্যে। যেই মালা দেব, আমার হাতটা ধরলেন সেই মহামানব--প্রসারিত কপাল, স্মিতহাস্য মুখ, দীর্ঘকায়। চেপে ধরলেন আমার হাত। বললেন- আরে,.......না? আমি অবাক! ক্ষণিকের দেখা। তাও ক-ত বছর আগে। আমার নামটাও মনে আছে! আমি ধন্য। আমার জীবনের অন্যতম স্মরণীয় মূহুর্ত। আজকের দিনে আমি প্রণাম জানাই....."  এ'কথা শুনে উঁচু শ্রেণির ছাত্রদের চাপা হাসিগুলো যখন বিস্ফোরণ ঘটাতে যাবে, সেই সময় হেডস্যারর স্নেহমিশ্রিত ধমক-"আহা,উনি অভিজ্ঞ জন।আজ শিক্ষক দিবস। উনি নিজের অভিজ্ঞতা ব্যক্ত করেছেন। এত ...